আমাদের প্রতিষ্ঠানের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম…..
দক্ষিণ বাংলার পিরোজপুর জেলার অন্তর্গত মঠবাড়িয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে ২ একর জমির উপর ১৯৬৭ সনে গুদিগাটা সরোজিনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে অতি সুনামের সাথে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেছে। বিদ্যালয়টি ১৯৯৪ সনে মাধ্যমিক স্তরে স্বীকৃতি লাভ করে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ টি শ্রেণিতে পাঠদান কার্য়ক্রম চালু আছে ।
প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি যশোর শিক্ষা বোর্ড ও বরিশাল শিক্ষা বোর্ডে ম্যাট্রিকুলেশন/এস.এস.সি পরীক্ষার ফলাফলের মেধা তালিকায় শীর্ষ স্থানসহ অনেকবার অন্যান্য স্থান দখল করার সুনাম আছে।
বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক , ব্যবসায় শিক্ষা , আইসিটি এবং কৃষি শিক্ষা বিষয়ের পাঠদানের অনুমোদন রয়েছে। বর্তমানে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ১৩ ও ০৪ জন কর্মচারী কর্মরত আছেন। এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষার ফলাফলে রেকর্ড সংখ্যক জি.পি.এ ৫.০০ ও বৃত্তিসহ শতভাগ ফলাফলের গৌরব অনেক আগেই অর্জন করতে সক্ষম হয়েছে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস পরিচালনা ও সহ-শিক্ষাকাযর্ক্রমের সকল শাখায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরব অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পযার্য়েও যথেষ্ট সুনাম অর্জনে সক্ষম হয়েছে।